সাভারের
গণবিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের একদল শিক্ষার্থী দাঁড়িয়ে
আছেন দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ
লিমিটেডের উৎপাদন ইউনিটে। সাদা অ্যাপ্রোন, মাথায়
হেয়ার ক্যাপ, মুখে মাস্ক। কয়েক
মুহূর্ত আগেও যেসব ট্যাবলেট,
ক্যাপসুল কিংবা স্টেরাইল ইনজেকশনের উৎপাদন প্রক্রিয়া ছিল শুধু পাঠ্যবইয়ের
অধ্যায়, এখন সেগুলো ঘটছে
তাদের চোখের সামনেই। বিশাল স্টেইনলেস স্টিলের রিঅ্যাক্টর, জীবাণুমুক্ত উৎপাদন ইউনিট, মান নিয়ন্ত্রণের সূক্ষ্ম
পরীক্ষা আর স্বয়ংক্রিয় প্যা...