সানজিদা আক্তার সুমনা। কিশোরগঞ্জের করিমগঞ্জ ছোবহানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে দাখিলে (এসএসসির সমমান) জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে পা রাখেন কলেজে। যথারীতি একাদশে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করার পর বিয়ে দিয়ে দেয় পরিবার। থমকে যায় পড়াশোনার চাকা। দুই বছরের ব্যবধানে সহপাঠীরা আগামী ২ জুলাই পরীক্ষায় বসলেও দেখা যাবে না সুমনাকে। শুধু তিনিই নন, ৭ লাখ ২৪ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি উত্তীর্ণ হয়েও বসতে পারছেন না আসন্ন পরীক্ষায়।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য বলছে, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১...