একসময় প্রতারণা সীমাবদ্ধ ছিল ভুয়া কাগজপত্র, জাল স্বাক্ষর কিংবা আর্থিক লেনদেনের ফাঁকফোকরে। এখন প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছে অপহরণসদৃশ জিম্মি করা, শারীরিক নির্যাতন, জোরপূর্বক চেক আদায় এবং সেই চেককে হাতিয়ার করে আদালতে মামলা করার মতো ভয়ংকর কৌশল। এটি শুধু আর্থিক অপরাধ নয়; বরং আইন ও বিচারব্যবস্থাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করার একটি নতুন প্রবণতা।
গতকাল শনিবারের দৈনিক আগামীর সময়-এর প্রতিবেদনে উঠে আসা ‘ডিবি সেজে চেকে সই’ ঘটনাটি নানামুখী বার্তা দিচ্ছে, যা উদ্বেগজনক। অভিযোগ অনুযায়ী, দুই ব্যবসায়ীকে রাজধান...