সায়েন্স
ফিকশন (সাইফাই) ঘরানার অনুরাগীদের কাছে ‘ফলআউট’ নামটি বেশ পরিচিত। জনপ্রিয়
ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি থেকে
অনুপ্রাণিত হয়ে নির্মিত এই
লাইভ-অ্যাকশন সিরিজ মুক্তির পর থেকেই দর্শক
ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই
সিরিজে পারমাণবিক যুদ্ধের পর ধ্বংস হয়ে
যাওয়া পৃথিবী, মানুষের বেঁচে থাকার লড়াই এবং সভ্যতার
অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে।
চমৎকার বিশ্বনির্মাণ, ব্যতিক্রমী চরিত্র, ডার্ক কমেডি ও রাজনৈতিক ব্যঙ্গের
সমন্বয়ে ‘ফলআউট’ পোস্ট-অ্যাপোক্যালিপটিক সাইফাই ঘরানায় নিজের স্বতন্ত্র অবস্থান ত...