প্রাথমিক
স্তরে মেধাবীদের মূল্যায়ণে বৃত্তি দিতে গিয়ে বারবারই বিতর্কের মুখে পড়ে প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ২০২৩ সালে পরীক্ষা না দিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি পায়
কয়েকজন শিক্ষার্থী। শুধু তাই নয়, একই রোল নাম্বারধারী শিক্ষার্থী দুটি ভিন্ন জেলা
থেকে বৃত্তি পাওয়ার ঘটনা ঘটে। ফল ঘোষণা করে চার ঘণ্টার মধ্যে সেই ফল স্থগিত করা হয়।
নজিরবিহীন সেই কেলেঙ্কারির দাগ কাটতে না কাটতেই এবার আনুষ্ঠানিক ঘোষণার আগেই
অনলাইনে ফাঁস হয়ে যায় বৃত্তির ফলাফল। প্রকাশের ঘোষণা দিয়েও বৃহস্পতিবার বৃত্তির ফল
প্রকাশ করতে পারেনি গ...