কৃষকের ফসল রক্ষায় ব্যবহৃত বালাইনাশকই ঝুঁকিতে ফেলছে প্রাণ-প্রকৃতি। একই সক্রিয় উপাদানের বিভিন্ন ব্র্যান্ডের বালাইনাশক নিবন্ধনের ক্ষেত্রে পরিবেশ ও জলজ প্রাণীর ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের আশঙ্কা, পণ্যের গৌণ উপাদান ও ফর্মুলেশনের পার্থক্য বিবেচনায় না নিয়ে নিবন্ধন দেওয়া হলে মাটি, পানি, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের ওপর তৈরি হতে পারে অজানা ঝুঁকি।
অনুসন্ধানে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইং প্রায় ১ হাজার ২...