ভারতে কাগজের নোটের পাশাপাশি এবার পরীক্ষামূলকভাবে বাজারে আসতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। ১০ ও ২০ টাকার এই নোট চালুর প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১০ টাকার ১০০ কোটি এবং ২০ টাকার ১০০ কোটি মোট ২০০ কোটি পলিমার নোট মাঠপর্যায়ে পরীক্ষার জন্য ছাড়া হবে। মঙ্গলবার সংসদে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, আরবিআই -এর প্রস্তাব সরকার অনুমোদন করেছে। তবে নত...