রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হওয়ার ছয় বছর পর বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিল ও স্টার জুট মিল। এতে অন্তত ৬ হাজার ৩৯১ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে দীর্ঘদিন শ্রমিকশূন্য থাকা খুলনার খালিশপুর শিল্পাঞ্চল আবারও শ্রমিক-কর্মচারীদের কোলাহলে মুখর হয়ে উঠবে।লিজগ্রহীতাদের ভাষ্য, প্রচলিত পাটজাত পণ্যের পাশাপাশি আধুনিক ও বহুমুখী পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হবে। প্লাটিনাম জুবিলি জুট মিলে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে স্টার জুট...