সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে সঙ্গে এক নতুন
ধরনের বিনোদন জনপ্রিয় হয়েছে, যার নাম ‘প্র্যাঙ্ক ভিডিও’। দর্শককে হাসানোর অজুহাতে
অপরিচিত মানুষকে বিব্রত করা, ভয় দেখানো, মিথ্যা পরিস্থিতি সৃষ্টি করা কিংবা গোপনে ভিডিও ধারণ করে তা
প্রকাশ করা এখন অনেক কনটেন্ট নির্মাতার নিয়মিত চর্চা। কিছু ক্ষেত্রে এগুলো নিছক
অভিনয় বা পূর্বপরিকল্পিত হলেও, বাস্তবে অসংখ্য ভিডিওতে মানুষের সম্মান, ব্যক্তিগত
গোপনীয়তা ও মানসিক নিরাপত্তা ক্ষুণ্ন হচ্ছে। তাই প্রশ্ন ওঠে, এমন
বিনোদনের মূল্যায়ন ইসলাম এবং প্রচলিত আইন কীভাব...