বাংলাদেশের তরুণ পেস তারকা
হাসান মাহমুদ গতির ঝড়ে দুনিয়া মাতাচ্ছেন। বাঘা বাঘা ব্যাটারদেরও সমীহ আদায় করে নিচ্ছেন।
সেই হাসান মাহমুদই এবার পড়লেন প্র্যাংকস্টারদের কবলে। সেই প্র্যাংকস্টারেরা আর কেউ
নন, তারই জাতীয় দলের সতীর্থ এবং কোচিং স্টাফ। সবাই মিলে এমন কাণ্ড করলেন, তাতে কিছু
সময়ের জন্য হলেও আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল ২৭ বছর বয়সী পেসারের।
ঘটনার শুরু স্পিন বোলিং
কোচ মুশতাক আহমেদকে দিয়ে। তিনি হাসানকে খুব গম্ভীর কণ্ঠে বলেন, ‘হাসান, তোমার বোলিং দারুণ হচ্ছে। পারফরম্যান্সও ভালো। কিন্তু সোহে...