আমরা
যাকে সুষম গোলক ভেবে
এসেছি, সেই নিউক্লিয়াসের গঠন
এবার নিয়ন গ্যাসের পরমাণুর
ভেতরে দেখা গেল বোলিং
পিনের মতো। দীর্ঘদিনের ধারণা
বদলে দিতে পারে এ
নতুন আবিষ্কার। বিস্তারিত লিখেছেন আখলাকুজ্জামান অনিক
আমাদের
চারপাশের দৃশ্যমান সব বস্তু তৈরি
হয়েছে অতিক্ষুদ্র পরমাণু দিয়ে। আর প্রতিটি পরমাণুর
একেবারে কেন্দ্রে থাকে তার নিউক্লিয়াস।
এই নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন
ও নিউট্রন নামে দুটি অতি
সূক্ষ্ম কণা দিয়ে, যেখানে
পরমাণুর প্রায় সব ওজন বা
ভর জমা থাকে। যুগ
যুগ ধরে বিজ্ঞানীরা পরমাণুর
পরিচয় দিতে গ...