দুই মাস ধরে দেশের বাইরে
অবস্থান করছেন ক্যামেরুনের ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া। গত ৭ জুন তার দপ্তর
জানিয়েছিল, ইউরোপে ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ গেছেন তিনি। তবে দুই মাস পেরিয়ে
গেলেও দেশে ফেরেননি প্রেসিডেন্ট। তার দীর্ঘ অনুপস্থিতিতে স্বাস্থ্য এবং দেশ
পরিচালনা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন।
গত সপ্তাহে ফরাসি
বেতারকে ক্যামেরুন সরকারের মুখপাত্র রেনে এমানুয়েল সাদি জানান, পল বিয়া আছেন সুইজারল্যান্ডের
জেনেভায় এবং হাসপাতালে ভর্তি নন। তবে প্রেসিডেন্টের অবস্থান বা সফর সম্পর্কে
বিস্তারিত কিছু জানাননি তিনি। এর...