পাহাড়তলীর মরণ চূড়ায়ঝাঁপ
দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পরলো তারই ভগ্নী।
একুশের কবিতায় এভাবেই
প্রীতিলতার কথা লিখেছিলেন কবি আল মাহমুদ। ফিরে যাওয়া যাক স্বাধীন বাংলাদেশের
ইতিহাসের পাদদেশে, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর। চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান
ক্লাব। ব্রিটিশদের প্রমোদকেন্দ্রে হঠাৎ আগুন, গুলি আর আতঙ্ক। ১৫ জনের একটি বিপ্লবী
দলের নেতৃত্বে এক তরুণী, প্রীতিলতা ওয়াদ্দেদার। আক্রমণে একজন নিহত ও ১১ জন আহত হন।
কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার আগেই মুখে তুলে নেন পটাশিয়াম সায়ানাইড। আত্মসমর্পণ
নয়...