লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা
যে শুধু আর্জেন্টিনা কিংবা বার্সেলোনার সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটিরই আরেকটি
প্রমাণ মিলল স্পেনে। দেশটির মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণ করতে উত্তর স্পেনের ওভিয়েদোতে গিয়ে রীতিমতো রাজকীয় সংবর্ধনা
পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। অসামান্য ফুটবল ক্যারিয়ার ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ
এই সম্মান দেওয়া হয়েছে ৩৯ বছর বয়সী মেসিকে।
গতকাল শুক্রবার ওভিয়েদোর
ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস
লিওনর...