প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশের পর বরিশালে নিয়োগপত্র না পাওয়া ৭২ প্রার্থী কারণ জানিয়ে নিয়োগের ব্যবস্থার দাবি জানিয়েছেন।আজ শনিবার বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান নিয়োগবঞ্চিত প্রার্থীরা।স্মারকলিপিতে বলা হয়, বরিশাল জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৭১ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করে। তবে এর মধ্যে ৭২ জন প্রার্থী এখন পর্যন্ত নিয়োগপত্র পাননি বলে দাবি ক...