হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প কার না জানা! যার বাঁশির সুরে ছুটে আসত ইঁদুরের দল। ঠিক তেমনি একজন রংপুরের শাহানা সুলতানা শাম্মী। কোনো গল্প নয়, বাস্তব উদাহরণ তিনি। তার ডাকে চোখের পলকেই ছুটে আসে আশপাশের ছোট-বড় বিড়ালের দল।
অর্ধশতাধিক পথবিড়ালকে নিয়মিত খাবার দেন শাম্মী। সেখানে ভাগ বসায় আশপাশের কুকুর, কা...