একসময় দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল রাজধানীর মতিঝিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই রূপ হারিয়ে গিয়েছিল তীব্র যানজট, পার্কিং সংকট এবং নতুন ঢাকার সঙ্গে এর দূরত্বের কারণে। অপরিকল্পিত ট্রাফিকব্যবস্থার ফলে বিগত দেড়-দুই দশকে বহু সরকারি প্রতিষ্ঠান ছাড়াও করপোরেট এবং বহুজাতিক প্রতিষ্ঠান মতিঝিল ছেড়ে স্থানান্তরিত হয়েছিল গুলশান, বনানীর দিকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পিডিবির মূল ভবন, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (আলিকো), বিটিআরসি কার্যালয় কিংবা পানি ভবনের মতো প্রতিষ্ঠানগুলো...