শিল্পকলা একাডেমির পর এবার মহিলা সমিতি মিলনায়তনেও বাতিল হলো প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রদর্শনী। ১৯ ও ২০ নভেম্বর নাটকটি মঞ্চায়নের জন্য মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনটি ভাড়া নিয়েছিল প্রাঙ্গণেমোর।নাটকটি অনুমতি না নিয়ে মঞ্চায়ন করা হচ্ছে, অভিযোগ তুলে নাগরিক নাট্য সম্প্রদায় থেকে মহিলা সমিতি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করে মহিলা সমিতি।এর আগে গত ১৮ নভেম্বর নাটকটি মঞ্চায়নে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থি...