ভৌগোলিক ইতিহাসের মর্মকথা
‘সুবর্ণপুরাণ’ উপন্যাসের
(২০২২) প্রধান আখ্যানস্থান
বৃহত্তর বঙ্গদেশ হলেও, প্রাচ্য ও পাশ্চাত্যের
ইতিহাস ও ভূগোল নিয়ে একই বৃত্তে বিচিত্র ফুলের সৌরভ ছড়িয়ে আছে। দিল্লির আকবর-জাহাঙ্গীর
থেকে বাংলার ঈশা খাঁর যুদ্ধ যেমন এসেছে, তেমনি এসেছে মধ্যপ্রাচ্যের মরক্কো ও মালাক্কার
নাবিক-পর্যটকদের
কথা। এসেছে পর্তুগালের বিশ্বপরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাস থেকে ভাস্কো দা গামার কথা। এসেছে ভারত উপমহাদেশের বলিষ্ঠ বিদেশি শাসক আলফানসো ডি আল বুকার্কের
কথা। শুধু পর্তুগিজদের কথা নয়; প্রসঙ্গক্রম...