বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত একটি যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা। কিন্তু কোনো একটি ব্যবস্থার সফলতা নির্ভর করে সেটি কোথায়, কীভাবে এবং কোন বাস্তবতায় বাস্তবায়ন করা হচ্ছে, তার ওপর। গাজীপুরে বিআরটি প্রকল্পের ক্ষেত্রে এ বাস্তবতা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। আমার বিবেচনায়, প্রকল্পটির সবচেয়ে বড় ভুল ছিল এই সড়কে বিআরটি নির্মাণের নীতিগত সিদ্ধান্ত। সড়কটি আগে প্রায় ৪০ ফুট প্রশস্ত ছিল। ভূমি অধিগ্রহণ করে সেটিকে প্রায় ৮০ ফুট করা হয়েছে। সেই সড়কের মাঝখানে বিআরটির জন্য পৃথক লেন নির...