নোয়াখালীর দ্বীপ উপজেলা
হাতিয়ার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় ব্যাহত
হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য ও পৌর প্রশাসনসহ
বিভিন্ন সেবাখাতে বাড়ছে জনদুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, হাতিয়ায় প্রায়ই নতুন ও
অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করা হয়, আবার অল্প সময়ের মধ্যেই বদলি বা প্রশিক্ষণে
পাঠানো হয় তাদের। এতে ভেঙে পড়ে প্রশাসনিক ধারাবাহিকতা এবং কাঙ্ক্ষিত সেবা থেকে
বঞ্চিত হন সাধারণ মানুষ। সচেতন মহলের প্রশ্ন, লাখো মানুষের এই জনপদ কি কোনো
পরীক্ষাগার হতে পার...