ইতালিতে বিদেশি কর্মী
নিয়োগের ২০২৭ সালের কর্মসূচি ডিক্রেতো ফ্লুসিতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০টি প্রবেশ
কোটা নির্ধারণ করা হয়েছে। কৃষি, পর্যটন, বিভিন্ন ধরনের মৌসুমি ও অমৌসুমি চাকরি এবং
পারিবারিক সহায়তা খাতে নেওয়া হবে এসব কর্মী। ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে
চার ধাপে আবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ১২
জানুয়ারি কৃষি খাতের মৌসুমি কর্মী, ৯ ফেব্রুয়ারি পর্যটন খাতের মৌসুমি কর্মী, ১৬
ফেব্রুয়ারি অমৌসুমি চাকরি এবং ১৮ ফেব্রুয়ারি পারিবারিক সহায়তা খাতের কর্মীদের জন্য
আবেদন জমা দেওয়...