একসময় আমার আলো দিয়ে মাছ মারার খুব নেশা ছিল। বর্ষাকালে
যখন ঝুম বৃষ্টি হয়, তখন বিশেষ করে বিলের মাছ বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ধানক্ষেতে
ছড়িয়ে পড়ে। তখন টর্চের আলোতে টেঁটা বা কোচ দিয়ে এদের শিকার করা হয়। এভাবে মাছ মারতে
গিয়ে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যেই গল্পটা বলতে চাচ্ছি, সেটা প্রায় ৩০ বছর
আগের।
এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি হলো। বৃষ্টির পর আমি তিন ব্যাটারির
টর্চ এবং টেঁটা হাতে ঘর থেকে বেরিয়ে গেলাম, তখন রাত ১০টা। এভাবে আলো দিয়ে মাছ মারতে
গিয়ে মানুষের বিচিত্র অভিজ্ঞতা হয়। ক...