সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট
টিমের (এসএমটি) সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২০তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি
দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় পর্ষদ সদস্য ও ডেপুটি ম্যানেজিং
ডিরেক্টররা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় এবং ব্যাংকের
মাঠপর্যায়ের সব জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির...