পাকিস্তানে নতুন কয়েকটি প্রদেশ গঠনের প্রস্তাব ক্রমেই আলোচনায় জোরালো হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, নতুন বছরের শুরুতেই একাধিক নতুন প্রদেশ এবং নতুন প্রশাসনিক ব্যবস্থা দেখা যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত, প্রদেশের নির্দিষ্ট সংখ্যা কিংবা সংবিধান সংশোধনের খসড়া প্রকাশ করা হয়নি।পাকিস্তানের চারটি প্রদেশ— পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান। প্রায় ২৫ কোটি মানুষের দেশটিতে প্রশাসনিক কাজ সহজ করা এবং জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার...