মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা উদ্যোগ ধীরে ধীরে একটি সংগঠিত জোটে রূপ নিচ্ছে। বাংলাদেশ সরকারও উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ আসেনি। কিন্তু কোনো উদ্যোগকে স্বাগত জানানো আর সরাসরি প্রতিরক্ষা জোটে যোগ দেওয়া এক কথা নয়। বাংলাদেশের জন্য আসল প্রশ্ন হলো— এই জোটে যোগ দিলে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ কতটা বাড়বে আর ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কতটা অক্ষুণ্ণ থাকবে।
তাই ঢাকার উচিত নয় তাড়াহুড়ো করে সদস্যপদ গ্রহণ করা, আবার আগেভা...