শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নেত্রকোনার কেন্দুয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ৪৪টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ কোথাও শেষ পর্যায়ে। আবার কোনো মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলো পাচ্ছে শেষ রূপ। পাশাপাশি চলছে মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজ।আজ বৃহস্পতিবার সকালে কেন্দুয়া পৌরসভার শ্রী শ্রী হরিসভা দুর্গামন্দির, পূর্বরায় সার্বজনীন দুর্গামন্দির, কান্দিউড়া সাহাপাড়া দুর্গামন্দির, মোজাফফরপুর বর্মন পাড়া দুর্গামন্দির...