বলিউড তারকা আমির খানের প্রযোজনায় ‘লাপাতা লেডিস’ সিনেমায় কোমল, সরল ও স্বপ্নবাজ জয়া চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন প্রতিভা রান্তা। কিরণ রাও পরিচালিত সিনেমাটির সাফল্যে একের পর এক প্রস্তাব কড়া নেড়েছে তার দুয়ারে। লাজুক নববধূর ভাবমূর্তি পেরিয়ে এবার পুরোপুরি ভিন্ন রূপে ছোট পর্দায় আসছেন এই অভিনেত্রী। আমাজন প্রাইম ভিডিওর নতুন হিন্দি সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ বিপ্লবী নারী চরিত্রে দেখা যাবে ২৫ বছর বয়সী এই তারকাকে। এতে প্রতিভা লাহিড়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবারই প্রথম নিজের নামের চরিত্রে ক্যা...