Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

‘লাপাতা লেডিস’ থেকে বিপ্লবী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:০১
‘লাপাতা লেডিস’ থেকে বিপ্লবী

প্রতিভা রান্তা -ইনস্টাগ্রাম

বলিউড তারকা আমির খানের প্রযোজনায় ‘লাপাতা লেডিস’ সিনেমায় কোমল, সরল ও স্বপ্নবাজ জয়া চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন প্রতিভা রান্তা। কিরণ রাও পরিচালিত সিনেমাটির সাফল্যে একের পর এক প্রস্তাব কড়া নেড়েছে তার দুয়ারে। লাজুক নববধূর ভাবমূর্তি পেরিয়ে এবার পুরোপুরি ভিন্ন রূপে ছোট পর্দায় আসছেন এই অভিনেত্রী। আমাজন প্রাইম ভিডিওর নতুন হিন্দি সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ বিপ্লবী নারী চরিত্রে দেখা যাবে ২৫ বছর বয়সী এই তারকাকে। এতে প্রতিভা লাহিড়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবারই প্রথম নিজের নামের চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

নির্মাতাদের ভাষ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনে শুধু দর্শক হিসেবে নয়, বরং বিপ্লবের সামনের সারিতে দাঁড়িয়ে ভূমিকা রেখেছিলেন এই নারী। তাই চরিত্রটির মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইয়ে নারীদের সক্রিয় অংশগ্রহণের একটি দিকও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নিখিল আদভানি পরিচালিত এই সিরিজ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সঞ্জীব সান্যালের জনপ্রিয় গ্রন্থ ‘রেভল্যুশনারিজ: দি আদার স্টোরি অব হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম’ অবলম্বনে তৈরি হয়েছে এটি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অপেক্ষাকৃত অনালোচিত অধ্যায়ের চার বিপ্লবীর গল্প থাকছে এতে। চার বিপ্লবীর গল্পে প্রতিভার সঙ্গে রয়েছেন ভূবন বাম, রোহিত সরাফ ও গুরফতেহ পিরজাদা। ভূবন বাম অভিনয় করেছেন রাসবিহারী বসুর চরিত্রে, রোহিত সরাফ শচীন্দ্রনাথ সান্যাল এবং গুরফতেহ পিরজাদা বাঘা যতীনের ভূমিকায়। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন পাওলি দাম ও টোটা রায় চৌধুরী। ‘দ্য রেভল্যুশনারিজ’ মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও বাংলায় ডাব করা হবে সিরিজটি। ভারতের পাশাপাশি বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখা যাবে এটি।

দুই বছর আগে সঞ্জয়লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করেন প্রতিভা। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা ‘অ্যাকিউজড’।

লাপাতা লেডিসবিপ্লবীবলিউডপ্রতিভা রান্তা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise