গত ১৩ আগস্ট আগামীর সময়ে ‘পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও এনআরবিসি ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। একই সঙ্গে এসব অভিযোগ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন তিনি।
বিবৃতিতে মোহাম্মদ আদনান ইমাম জানান, তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ও সেখানে বেড়ে ওঠা একজন অনাবাসী বাংলাদেশি (এনআরবি)। ৩৫ বছর ধরে তিনি সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং প্রোপার্টি ডেভেলপার হিসেবে ক্যারিয়ার ও ব্যবসা পরিচালনা করছেন। তিনি দ...