খ্যাতনামা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবন ও কর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। আজ শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক নাগরিক স্মরণসভায় এ দাবি জানান তারা। আগামী ৯ আগস্ট প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।সভায় বক্তারা জানান, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক ছিল। একদিকে তিনি ছিলেন দেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, অন্যদিকে জাতীয় সম্পদ রক্ষা, পরিবেশ আন্দোলনসহ বি...