নদীভাঙনে প্রতি বছরই ঠিকানা বদলাতে হয় তিস্তার চরের বাসিন্দাদের।
শত কষ্টেও নদীপাড়েই পড়ে থাকে তারা। স্বপ্ন দেখে, শুকনো মৌসুমে জেগে ওঠা চরে ফলাবে ফসল,
ঘুরবে সংসারের চাকা। তা ছাড়া বিকল্প জায়গায় বসতি গড়বে তেমন সামর্থ্যও নেই তাদের। শুকনো
মৌসুমে তারা জেগে ওঠা নিজেদের জমিতে (চর) চাষাবাদ করে যুগের পর যুগ ধ...