সিলেট অঞ্চলের কৃষিপণ্য ও হাওরের দেশি মাছ রপ্তানির সম্ভাবনা থাকলেও আধুনিক সংরক্ষণ, মান যাচাই ও প্যাকেজিং সুবিধার অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এই সীমাবদ্ধতা কাটাতে প্রায় ৩৮০ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষিপণ্যের অপচয় কমানো, আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিলেটের গোয়ালগাদ্দা শিম, জারা লেবু ও নাগা মরিচের মতো কৃষিপণ্যের যুক্তরাজ্য...