একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দীর্ঘ প্রহর গুনতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা কিংবা রানারের পায়ের শব্দে ছুটে যেতেন দরজায়। আনন্দের চিঠিতে মন ভরে উঠত খুশিতে, আবার স্বজনের পাঠানো দুঃসংবাদে চোখ ভিজত অশ্রুতে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইমুর যুগে চিঠি লেখার অভ্যাস প্রায় হারিয়ে গেছে। তবে চিঠির অপেক্ষা এখনো ফুরায়নি ডাকঘরের কর্মীদের।ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পোস্ট অফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চিঠির অপেক্ষায় দায়িত্ব পালন করেন কর্মীরা। নিয়মিত খোলা হ...