পোশাক খাতে অস্থিরতা উসকে দেওয়া এবং এতে অর্থায়নের অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত, স্থগিত ও তল্লাশির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, পোশাক খাতে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ থেকে ৫০টি গ্রুপ খোলা হয়েছিল। এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২০০ থেকে ২৫০ জনের নামের তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। তাদের ম...