ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্তকরণ বাতিলসহ তিন দফা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলন অগ্নিসংযোগ ও পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার অন্তত ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আজ সোমবার বিকেলে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ২৬৪টি কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার টানা তৃতীয় দিনের মতো ন্যূনতম বেতন বৃদ্ধি, ছাঁটা...