ফ্রিজের দরজা বন্ধ। ভেতরে সাজানো খাবার। বাইরে থেকে সব স্বাভাবিক। অথচ অদৃশ্য কোনো হ্যাকার চাইলে বদলে দিতে পারে তার তাপমাত্রা। নষ্ট হয়ে যেতে পারে কোটি কোটি টাকার খাদ্যসামগ্রী। বিপর্যস্ত হতে পারে দেশের খাদ্য সরবরাহব্যবস্থা। এমনই এক বিপদের মুখে গোপনে অভিযান চালিয়েছে ব্রিটেন। সুরক্ষিত করা হয়েছে কয়েক দশক হাজার ফ্রিজ ও হিমায়নযন্ত্র। এত দিন আড়ালে থাকা সেই অভিযানের খবর এবার প্রকাশ্যে এসেছে।শুক্রবার (২০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বড় বিপণিবিতান, খাদ্যগুদাম, রেস্তোরাঁ, জ্বালানি স্টেশন ও ক্...