গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ থেকে ১ হাজার ২৫০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পিকআপে থাকা দুজনকে আটক করা হয়েছে।আজ রবিবার সন্ধ্যায় আমরাইদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈশাখী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন নিয়ে পিকআপটি কাপাসিয়ার বিভিন্ন এলাকায় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আমরাইদ বাজার এলাকায় পিকআপটি আটক করা হয়। পরে খবর পেয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...