‘আমার ছোট্ট দুধের শিশুটি পথের দিকে চেয়ে আছে, তার মায়ের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায়’ হাসপাতালের বিছানায় শুয়ে সন্তানের কাছে ফেরার আকুতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই লিখেছিলেন রাজবাড়ীর গোয়ালন্দের বিথী আক্তার (২৫)। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো না। সন্তানকে আর বুকে জড়িয়ে নেওয়া হলো না তার। দীর্ঘ প্রায় ছয় মাসের চিকিৎসা ও যন্ত্রণার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ র...