আলোকচিত্র
যখন দৃশ্যের নথি থেকে সরে
এসে অনুভূতির ভাষা হয়ে ওঠে,
তখন ক্যামেরা আর শুধু ক্যামেরা
থাকে না, হয়ে ওঠে
তুলি। রাশেদ জামানের ‘দ্য কোয়ায়েট উইদিন’
দেখতে গিয়ে সেই অনুভূতিটাই
হয়। প্রথম দেখায় এগুলো ফটোগ্রাফ নাকি পেইন্টিং— এ
দোদুল্যমানতায় ফেলে দেয় দর্শককে।
একটু স্থির হয়ে তাকালে মনে
হয়, ফ্রেমের ভেতরে যেন কোনো অদৃশ্য
হাত রঙ মেখে রেখেছে।
আলো, রঙ, টেক্সচার, দূরত্ব
ও শূন্যস্থানের ব্যবহারে বাস্তব দৃশ্য ধীরে ধীরে একটি
পেইন্টিংয়ের অভিজ্ঞতায় রূপ নেয়। কিন্তু
এ প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ...