মানুষ আজ মহাকাশযান পাঠায় মঙ্গলগ্রহে, বিলিয়ন
আলোকবর্ষ দূরের ছায়াপথ পর্যবেক্ষণ করে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। কিন্তু
এমন এক সময় ছিল, যখন
পৃথিবীর আকারই ছিল মানুষের কাছে রহস্য। পৃথিবী কত বড়, সূর্য ও
চাঁদের অবস্থান কীভাবে নির্ণয় করা যায়, কিংবা গ্রহ-নক্ষত্রের গতি কী নিয়মে
চলে, এসব
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মুসলিম বিশ্বের একদল বিজ্ঞানী মধ্যযুগে
জ্যোতির্বিজ্ঞানে নতুন যুগের সূচনা করেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আবু আল-আব্বাস
আহমদ ইবন মুহাম্মদ ইবন কাসির আল-ফারগানি, যিনি
পাশ্চাত্যে আল-ফ্রাগানুস নামে...