শেয়ারবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বকেয়া ও অমীমাংসিত বীমা দাবির পরিমাণ এক বছরে সাড়ে ৪ গুণের বেশি বেড়েছে। ২০২৫ সাল শেষে পরিশোধের অপেক্ষায় থাকা বীমা দাবির আনুমানিক দায় দাঁড়িয়েছে ২৬ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা। আগের বছর এ দায় ছিল ৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার টাকা। অর্থাৎ এক বছরে দায় বেড়েছে প্রায় ২০ কোটি ৮০ লাখ টাকা বা ৩৬১ শতাংশ। নিরীক্ষকের প্রতিবেদনে একে উচ্চঝুঁকির ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরীক্ষকের ভাষ্য অনুযায়ী, এসব বীমা দাবির হিসাব নির্ধারণে উল্লেখযোগ্য...