মানুষের পরিচিত পৃথিবী একদিন হঠাৎ তার চেনা রূপ হারাবে। যে আকাশের নিচে মানুষ স্বপ্ন দেখে, যে মাটির ওপর দাঁড়িয়ে সভ্যতা নির্মাণ করে, যে পাহাড়কে
সে পৃথিবীর দৃঢ়তার প্রতীক মনে করে, যে সমুদ্রকে দেখে তার অসীমতার কথা
ভাবে, সেদিন
সবকিছুর পরিচিত বিন্যাস ভেঙে পড়বে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, সাগর; কোনো কিছুই নিজ অবস্থায় থাকবে না। শুরু হবে এমন এক মহাদিবস, যার সামনে
মানুষের সব শক্তি, সম্পদ, প্রযুক্তি ও
সভ্যতার অহংকার মুহূর্তেই অর্থহীন হয়ে যাবে।
এই মহাবিপর্যয়ের সূচনার সঙ্গে কোরআন যে শব্দটিকে যুক্ত
কর...