খাবার খাচ্ছি, পেটও ভরছে। কিন্তু শরীর কি প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে? পেট ভরে খাওয়ার পরও শরীরে পুষ্টির অভাব রয়ে যাচ্ছে। খাবারে ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি নিয়ে লিখেছেন ড. মানসুরা মকবুল
বিশ্বব্যাপী ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পালিত হচ্ছে ‘পুষ্টিহীনতা সচেতনতা সপ্তাহ’। এ উপলক্ষে কেন খাদ্যের পুষ্টিগুণ কমছে, এর ফলে কী কী সমস্যা হচ্ছে এবং ব্যক্তি ও সমাজ পর্যায়ে আমাদের করণীয় কী— তা নিয়ে এবারের আয়োজন।
খাদ্যের পুষ্টিগুণ কেন কমছে?
ফসল দ্রুত বড় করতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্...