‘সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ারে পিছপা হবে না’ বলে দেওয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বিতর্কিত বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তার বাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) বলছে, আইজিপির বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে বিবেচনা করা প্রয়োজন। তাদের মতে, বক্তব্যটি আইন প্রয়োগ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাগত আত্মবিশ্বাস বাড়াতে সহযোগিতা করবে।আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্প...