নকশা, সরকারি মনোগ্রাম, বিভিন্ন দপ্তরের সিল, কর্মকর্তাদের স্বাক্ষর সব একই। কিউআর কোড স্ক্যান করলে মিলছে ‘বাংলাদেশ পুলিশের’ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও। তবে দেখতে হুবহু নকল ওয়েবসাইট। অবাক করা বিষয়, চট্টগ্রামে ট্রাভেল এজেন্সিতে বসে তৈরি করা হচ্ছে এমন ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সনদ। লাখ টাকায় বিক্রিও হচ্ছে এসব সনদ। শুধুমাত্র ব্যবহারের সময় মাথায় হাত পড়ে গ্রাহকের। কিন্তু ততক্ষণে সনদদাতা চক্রের সদস্যরা হাওয়া।পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে চট্টগ্রামে রীতিমতো জালিয়াতির আসর বসিয়েছে সংঘবদ্ধ চক্র। টার্গেট রাজনৈতিক ও ফৌ...