বরাবর
সিটি করপোরেশন কর্তৃপক্ষ, টঙ্গী, গাজীপুর
জনাব, সালাম গ্রহণ করিবেন। দেশের প্রাথমিক শিক্ষাকে বিশ্বমানের করার মহতী উদযোগ যখন চারিদিকে দ্যুতি ছড়াইতেছে, তখন গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী ১১২ বছরের গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য শিক্ষা পদ্ধতি দেখিয়া এক অভিভাবক হিসেবে আমি চরমভাবে মুগ্ধ ও অভিভূত।
ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের যুগে আমাদের সন্তানেরা কেবল কেতাবি বিদ্যায় সীমাবদ্ধ থাকিবে, তাহা তো হইতে পারে না! তাই আপনারা বিদ্যালয়ের সম্মুখে যে জরাজীর্ণ, নড়বড়ে ও ফাঁকা ফাঁকা বাঁশের সাঁকোটি স্থ...