আলুক্ষেতের পাশ দিয়ে পুনর্ভবা নদীর ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ২৫০ মিটার দীর্ঘ সেতু। দূর থেকে দেখলে মনে হবে, দুই পাড়ের মানুষের যাতায়াতের দুর্ভোগ বুঝি এবার শেষ। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সাত বছরেও পূর্ণতা পায়নি নির্মাণকাজ। ফলে নদী পার হতে এখনো ভরসা ডিঙি নৌকা। ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে সম্প্রতি প্রাণও হারিয়েছেন এক কৃষক। দিনাজপুরের ঘুঘুডাঙ্গা-বসন্তপুর সেতু এখন এলাকাবাসীর স্বস্তির বদলে ক্ষোভ আর অনিশ্চয়তার প্রতীক।
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৬০) প্রতিদ...