বাংলাদেশের ইতিহাসে বন্যা নতুন কোনো
ঘটনা নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বন্যার প্রকৃতি ও তীব্রতা উদ্বেগজনকভাবে বদলে
গেছে। একসময় বন্যা ছিল মৌসুমি ও সীমিত সময়ের প্রাকৃতিক একটি ঘটনা; এখন তা জলবায়ু
পরিবর্তন, অস্বাভাবিক বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা ঢল, নদীর নাব্য হ্রাস এবং অপরিকল্পিত
উন্নয়নের কারণে একটি জটিল জাতীয় সংকটে পরিণত হয়েছে। প্রতি বছর বন্যা আমাদের মনে
করিয়ে দেয়— দুর্যোগ মোকাবিলায় শুধু ত্রাণ বিতরণ নয়, বিজ্ঞানভিত্তিক ও দীর্ঘমেয়াদি
পরিকল্পনাই হতে হবে রাষ্ট্রের প্রধান অঙ্গীকার।...