আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে পরিবারের সদস্যদের নিয়ে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন তিনি। কর্মীদের দুর্ব্যবহার, কথা বলার ধরন এবং নিয়মকানুন প্রয়োগের পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই সাবেক ক্রিকেটার। ডাবলিনে এটিই তার প্রথম তিক্ত অভিজ্ঞতা বলেও জানান তিনি।সাঙ্গাকারার পোস্টের জবাবে এক ব্যবহারকারী তাকে বিশেষ সুবিধা পাওয়ার প্রত্যাশী বলে কটাক্ষ করেন...